বাগেরহাটের চিতলমারী উপজেলায় গত ৩ মাস ধরে রাজু ফকির (একাদশ শ্রেণীর ছাত্র) নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের অভাব-অনটনের কারণে রাজু ঢাকার একটি মানবিক সহায়তা কেন্দ্রে চাকরি করতেন। গত ৫ জানুয়ারি সে ঢাকা থেকে গ্রামের বাড়ি সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল গ্রামে আসে। কিছুদিন বাড়িতে থাকার পর ২৩ ফেব্রুয়ারি ২০২৬ কাজের উদ্দেশ্যে আবার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ রাজুর বাবা শারীরিক প্রতিবন্ধী আলামিন ফকির কান্নাজড়িত কণ্ঠে জানান, অভাবের সংসারে সীমিত সামর্থ্য নিয়েও দুই মাস ধরে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। এতে তারা প্রায় সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়েছেন। ছেলের সন্ধানে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি রাজু ফকিরের সন্ধান পেলে ০১৯১৯৩২২৮৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, রাজু শান্ত ও নিরীহ প্রকৃতির ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জিডির সূত্র ধরে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ করছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন