সংবাদ

মৃত্যুর আগে লারিজানির শেষ চিঠি: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোকাতুর বার্তা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

মৃত্যুর আগে লারিজানির শেষ চিঠি: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোকাতুর বার্তা

ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি আর নেই। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে মৃত্যুর ঠিক আগে তাঁর লেখা একটি বিশেষ চিঠি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের উদ্দেশে লেখা সেই চিঠিটি এখন ইরানের মানুষের কাছে এক আবেগঘন দলিলে পরিণত হয়েছে।

সোমবার রাতে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে লারিজানি ইরানের সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে এই চিঠিটি লিখেছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, শহীদদের জানাজা ও দাফন অনুষ্ঠান অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি বিশ্বাস করতেন, এ ধরনের শাহাদাত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লারিজানি চিঠিতে লেখেন:

"আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শহীদদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি। তাঁরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ, যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের পথ অনুসরণ করবে।"

চিঠির শেষাংশে লারিজানি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, "আমরা তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে না।"

উল্লেখ্য, নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন এবং বিশ্বস্ত সহযোগী ছিলেন আলী লারিজানি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

মৃত্যুর আগে লারিজানির শেষ চিঠি: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোকাতুর বার্তা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি আর নেই। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে মৃত্যুর ঠিক আগে তাঁর লেখা একটি বিশেষ চিঠি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের উদ্দেশে লেখা সেই চিঠিটি এখন ইরানের মানুষের কাছে এক আবেগঘন দলিলে পরিণত হয়েছে।

সোমবার রাতে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে লারিজানি ইরানের সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে এই চিঠিটি লিখেছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, শহীদদের জানাজা ও দাফন অনুষ্ঠান অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি বিশ্বাস করতেন, এ ধরনের শাহাদাত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লারিজানি চিঠিতে লেখেন:

"আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শহীদদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি। তাঁরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ, যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের পথ অনুসরণ করবে।"

চিঠির শেষাংশে লারিজানি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, "আমরা তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে না।"

উল্লেখ্য, নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন এবং বিশ্বস্ত সহযোগী ছিলেন আলী লারিজানি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত