আজ পবিত্র ঈদুল আজহা। সাম্য, ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে এই মহিমান্বিত উৎসব। ঈদুল আজহা মানে শুধু পশুর রক্ত ঝরানো নয়। এটি মনের গহীনে লুকিয়ে থাকা পশুত্বকে জবেহ করার নাম।
কাজী নজরুল ইসলাম যেমন বলেছিলেন-‘মনের মাঝে পশু যে তোর আজকে তারে কর্ জবেহ,/পুলসেরাতের পুল হতে পার নিয়ে রাখ্ আগাম রসিদ্।’
সাম্য, ত্যাগ ও মানবিকতার মহিমা ধারণ করে আসা ঈদুল আজহায় ধনী-গরিব, বড়-ছোট- সবার এককাতারে সামিল হবেন। গায়ে আতর, হাতে জায়নামাজ, ঈদগাহ মাঠে কোলাকুলি হবে আজ।
মুসলমানদের ধর্মীয় জীবনের অন্যতম প্রধান এ উৎসব আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হবে আনন্দ ও আত্মত্যাগের গভীর বার্তাকে সামনে রেখে।
প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। আগেভাগেই নির্ধারিত এই দিনটি ঘিরে দেশজুড়ে কয়েক দিন ধরেই চলে প্রস্তুতি। কোরবানির পশু কেনা, আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হওয়া। শহর ছেড়ে শেকড়ের টানে গ্রামের বাড়িতে ফেরা।
ঈদ মানেই সামাজিক আর পারিবারিক বন্ধনের উষ্ণতা খুঁজে পাওয়া। দূরত্ব, ক্লান্তি ও নানা বাধা অতিক্রম করে মানুষ পৌঁছে যায় প্রিয়জনের কাছে। শহর-গ্রাম মিলিয়ে তৈরি হয় এক অভিন্ন উৎসবের আবহ।
ঈদের সকালে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই নতুন বা পরিষ্কার পোশাকে ঈদগাহ কিংবা মসজিদে এক কাতারে দাঁড়িয়ে আদায় করেন ঈদের নামাজ। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে, ঢাকা-চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর-ময়মনসিংহ-সিলেট-রাজশাহীতে আরও বেশি। আবহাওয়ার দিকটি বিবেচনায় রেখেই সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত। সেখানে ত্রিপল টাঙানো, ফ্যান লাগানো, সিসিটিভি ক্যামেরার চোখ রাখা। নিরাপত্তা বলয়ে মুসল্লিরা দাঁড়াবেন এক কাতারে। বায়তুল মোকাররমে হবে পাঁচটি জামাত। সকাল ৭টা থেকে শুরু- একের পর এক।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে আয়োজন করা হয়েছে একাধিক জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়ায়, দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানেও জমবে মানুষের মিলনমেলা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বমুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে।’
ঈদ উৎসব ঘিরে টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান, পত্রিকার ক্রোড়পত্র, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন হবে। অনলাইন গণমাধ্যম খোলা থাকবে সর্বক্ষণ।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন