সংবাদ

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের আহ্বান আইনমন্ত্রীর

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:৩৭ এএম

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের আহ্বান আইনমন্ত্রীর
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আইনমন্ত্রী। ছবিঃ সংবাদ

লেখাপড়া শিখে দেশের কল্যাণে কাজ করার এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আজকে যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডায় বা বিশ্বের বিভিন্ন দেশে “বেগমপাড়া” তৈরি করেছেন, তাদের সবাই কমপক্ষে মাস্টার্স পাস। তারা উচ্চশিক্ষিত। আমার দেশের গরিব, কৃষক, ভুখানাঙা মানুষ এরা কিন্তু চুরি করতে জানে না।’

শনিবার (৩০ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বিসিএস ফোরাম শৈলকুপা’।

অনুষ্ঠানে সদ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের মধ্য থেকে যারা ভবিষ্যতে বিসিএস কর্মকর্তা, চিকিৎসক কিংবা প্রকৌশলী হবেন, তাদের অনুরোধ করব লেখাপড়া শিখে বাংলাদেশকে সেবা দেওয়ার জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করুন।’

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শৈলকুপায় যদি কোনো দুর্নীতিবাজ দেখেন, এমনকি আমি নিজে বা অন্য কেউ দুর্নীতি করছে বলে মনে হয়, তাহলে আমাদের সঠিক পথে আনার জন্য আপনাদের কণ্ঠ উচ্চকিত করুন। যদি আমরা এতে ব্যর্থ হই, তবে কবি হেলাল হাফিজের কবিতার মতো বলতে হয়, আমাদের উত্তর পুরুষের কাছে ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকতে হবে। আপনি যদি আপনার আগামী প্রজন্মের জন্য একটি সঠিক বাংলাদেশ ও সঠিক শৈলকুপা রেখে যেতে না পারেন, তবে আপনিও ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবেন।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘মানুষের জীবন চলার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। মানুষের জীবনের প্রতি মোহ থাকা ভালো, তবে সেই মোহ যেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকার জন্য হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘যদি মনে করেন কোনো জায়গায় অসংগতি, অন্যায় কিংবা অবিচার হচ্ছে অথবা কোথাও মাদক কারবারি আছে তাহলে কাউকে কিছু বলতে হবে না; আমাকে একটি খুদে বার্তা দেবেন। আমি বলছি না যে আমার সঙ্গে আপনাদের রাজনীতি বা আমার দল করতে হবে। এই শৈলকুপা যেমন আপনার, তেমনি আমারও। আমরা সবাই মিলে এমন এক পথ ধরে হাঁটব, যাতে একটি শান্তি, সৌহার্দ্য ও প্রগতির শৈলকুপা গড়ে ওঠে।’

শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক ও যুগ্ম সচিব গিয়াস উদ্দিন, পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত