সংবাদ

আসছে মেটার নতুন প্রিমিয়াম সেবা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:১০ পিএম

আসছে মেটার নতুন প্রিমিয়াম সেবা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর ও নতুন চমক নিয়ে আসছে এর মাদার কোম্পানি মেটা। তবে এই নতুন চমক উপভোগ করতে ব্যবহারকারীদের পকেট থেকে কিছু টাকা খসাতে হবে।

সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়িক গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিতে মেটা এবার সম্পূর্ণ নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর পরিকল্পনা করছে। এই উদ্যোগের আওতায় ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস নামে একাধিক মাসিক প্রিমিয়াম প্ল্যান আনা হতে পারে, যেখানে নির্ধারিত ফি দিয়ে এমন কিছু দারুণ ফিচার ও কাস্টমাইজেশন সুবিধা পাওয়া যাবে যা বর্তমানে বিনামূল্যের সংস্করণে মিলছে না।

​এই নতুন পরিকল্পনায় ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীদের জন্য থাকছে দারুণ সব কৌতূহলী ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন যে তাদের দেওয়া স্টোরি অন্য কেউ কতবার পুনরায় বা বারবার দেখেছে।

এর পাশাপাশি ক্লোজ ফ্রেন্ডসের বাইরেও সম্পূর্ণ আলাদা কাস্টম অডিয়েন্স তালিকা তৈরি করা, নির্দিষ্ট স্টোরিকে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রমোট করা এবং নিজের পরিচয় গোপন রেখে অন্যের স্টোরি দেখার মতো বিশেষ সুবিধা এতে যুক্ত হতে পারে।

একই সাথে স্টোরির সময়সীমা বাড়ানো, ভিউয়ার তালিকায় সার্চ অপশন চালু করা, প্রোফাইলের জন্য আকর্ষণীয় ফন্ট ব্যবহার ও অতিরিক্ত পোস্ট পিন করে রাখার সুযোগও পাবেন প্লাস ব্যবহারকারীরা।

​অন্যদিকে ফেসবুক প্লাস মূলত কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। এতে প্রোফাইল কাস্টমাইজেশনের আকর্ষণীয় সুবিধার পাশাপাশি অডিয়েন্স বিশ্লেষণ, এনগেজমেন্ট ট্র্যাকিং এবং কনটেন্ট পারফরম্যান্স আরও নিখুঁতভাবে বোঝার জন্য উন্নত প্রযুক্তির টুল থাকবে। হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারকারীদের জন্যও থাকছে বড় পরিবর্তন। তারা এখন নিজেদের পছন্দমতো চ্যাট থিম ব্যবহার করতে পারবেন।

সেই সাথে কাস্টম রিংটোন সেট করা, বেশি সংখ্যায় গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে রাখা এবং পুরো চ্যাট তালিকাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগও থাকবে, যা মেসেজিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও সমৃদ্ধ করবে।

​কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারকারীদের জন্যও মেটা নিয়ে আসছে এক্সক্লুসিভ সব সুবিধা। মেটা ওয়ান প্লাস ও মেটা ওয়ান প্রিমিয়াম নামে পরীক্ষামূলক কিছু প্ল্যানে উন্নত এআই সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে প্রিমিয়াম ব্যবহারকারীরা বড় ধরনের এআই টাস্ক পরিচালনা, উন্নত রিজনিং এবং ছবি ও ভিডিও তৈরির শক্তিশালী টুল ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মেটা ওয়ান এসেনশিয়াল ও মেটা ওয়ান অ্যাডভান্সড প্ল্যানে থাকবে ভেরিফায়েড ব্যাজ, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা, পোস্ট শিডিউলিং এবং অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহার করলে সতর্কবার্তা পাওয়ার সুবিধা।

প্রতিবেদন অনুযায়ী, এই নতুন সেবাগুলোর পরীক্ষামূলক কার্যক্রম প্রথমে কয়েকটি নির্বাচিত দেশে শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে তা বিশ্বজুড়ে চালু করা হবে, তবে মেটা এখনো এর সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

আসছে মেটার নতুন প্রিমিয়াম সেবা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত