সংবাদ

ঋতুপর্ণা-সাগরিকার গোলে সাফ নারী ফাইনালে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৮:১২ পিএম

ঋতুপর্ণা-সাগরিকার গোলে সাফ নারী ফাইনালে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল ভারতের গোয়ায় অনুষ্ঠিত খেলায় শুরুতে পিছিয়ে পরে বাংলাদেশ জয় লাভ করে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে ।

সাফের গত দুই ফাইনালে নেপালকে তাদের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের ফাইনালের স্কোরলাইনের পুনরাবৃত্তি হয়ে গোয়ার সেমিফাইনালে।

গতকাল তিন পরিবর্তন করে একাদশ সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। ভারত ম্যাচে খেলা মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সুরমা জান্নাতের বদলে খেলান আফঈদা খন্দকার, উমহেলা মারমা ও সুরভি আকন্দ প্রীতি। আগের দিন মা হারানো অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজমিকেও রাখেন বেঞ্চে।

শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মারিয়ার পাসগুলো হচ্ছিল না নিখুঁত। রক্ষণও ছিল না জমাট। গতবারের রানার্স-আপ নেপাল তাই আধিপত্য করতে থাকে। ২২তম মিনিটে এগিয়েও যায় তারা।

কর্নারের পর বক্সে জটলার ভেতরে বল পেয়ে গীতা রানী চিপ শটে লক্ষ্যভেদ করেন। পরের মিনিটেই পাল্টা আক্রমণে নেপালের রক্ষণে ভীতি ছড়ায় বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি তারা।

কখনও এলোমেলো, কখনো তাড়াহুড়ো করে পাস বাড়ানোয় ম্যাচের লাগাম মুঠোয় নিতে পারছিল না বাংলাদেশ। খেলায় ধার ফেরাতে বাটলার দু’টি পরিবর্তন আনেন ৩৮তম মিনিটে। তরুণ উমহেলা ও প্রীতিকে তুলে গত দুই আসরে জয়ী শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনকে নামান কোচ। এরপর বাংলাদেশের খেলায় গতি ফিরে।

৪৫তম মিনিটে ওই দৃষ্টিনন্দন গোলে দলে স্বস্তি ফেরান সবশেষ ফাইনালে জয়সূচক গোল করা ঋতুপর্ণা। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের কর্নারে বল বাতাসে ভেসে লাফিয়ে ওঠা গোলকিপার আঞ্জিলা সুব্বাকে ফাঁকি দিয়ে সরাসরি দূরের পোস্ট লেগে জালে জড়ায়।

মোমিতা খাতুনের জায়গায় মনিকাকে নামিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। শুরুতেই পোস্টের বাধায় বেঁচে যায় দল। রেখা পাডৌলের শট পোস্ট ছেড়ে বেরিয়ে আসা মিলিকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে। একটু পর রাশমি কুমারির শট যায় ক্রসবারের উপর দিয়ে।

৬৮তম মিনিটে সারু লিম্বুর শট লাফিয়ে ওঠা মিলিকে পেরিয়ে উপরের জাল কাঁপায়। একটু পর আনিকা রানিয়া সিদ্দিকীকে তুলে সাগরিকাকে নামান বাংলাদেশ কোচ।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে আফিদা ইশারায় পানি চাইলেন। তাতে খেলা বন্ধ করতে বাধ্য হলেন রেফারি। ছয় মিনিটের যোগ করা সময়ের শুরুতে বাম দিক থেকে সতীর্থের বাড়ানো বল ধরে শামসুন্নাহার জুনিয়র বক্সে ঢুকে পড়েন দারুণ ক্ষিপ্রতায়। ঠাণ্ডা মাথায় তিনি বল বাড়ান গোলমুখে। জটলার মধ্যে কোনোমতে জালে বল জড়ান সাগরিকা। প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

চতুর্থবারের মতো ফাইনালে উঠলো বাংলাদেশ। ছয়বার ফাইনাল খেলেও শিরোপা স্বাদ না পাওয়া নেপালের অপেক্ষা বাড়লো আরও।

পরিসংখ্যানের পাতায় দুই দলের মুখোমুখিতে নেপালের সমান ৬টি জয় পেলো বাংলাদেশ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে দুই দলের বাকি ২টি ম্যাচ ড্র হয়।

নভেম্বরে ঢাকায় সাফ আয়োজনের ভাবনা

সাফ চ্যাম্পিয়নশিপের সময় পরিবর্তন করে আগামী নভেম্বরে আয়োজন করার কথা ভাবছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আর আঞ্চলিক এই প্রতিযোগিতাটির আয়োজক শহর হওয়ার দৌড়ে ঢাকার নামই সবচেয়ে এগিয়ে রয়েছে।

সেমিফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ঢাকায় এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করার। কিন্তু ভারতের আসিয়ান কাপে অংশ নেয়ার ইচ্ছার কারণে আমরা এখন এটি নভেম্বরে পিছিয়ে নেওয়ার কথা ভাবছি। প্রাথমিকভাবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য সময় ধরা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

ঋতুপর্ণা-সাগরিকার গোলে সাফ নারী ফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত