জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানসহ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। খেলাধুলার উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমাদেরকে প্রতিটি ইভেন্টের খেলাধুলা নিয়মিত চালিয়ে যেতে হবে ও খেলার উন্নয়নের জন্য যা কিছু করা দরকার করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার উন্নয়ন মানে দেশের উন্নয়ন।
গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত অ্যাডহক কমিটির প্রথম সভায় তিনি এসব কথা
বলেন। সভায় খেলাধুলার উন্নয়ন ও সংস্কার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত
হয়।
নব-গঠিত অ্যাডহক কমিটির সভায়
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনিরা
খাতুন, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. মোজাম্মেল হক ও সদস্য
মো. সাইফুদ্দিন বাচ্চু উপস্থিত ছিলেন।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন