নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পূর্বপাড়া গ্রামের যাতায়াতের একমাত্র সড়কের কালভার্টটি দীর্ঘ ১ বছর ধরে ভেঙে পড়ে আছে। কালভার্টটির মাঝখানের অংশ ধসে পড়ায় এটি এখন এলাকাবাসীর কাছে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
সরেজমিনে দেখা যায়, চৌঘরিয়া পূর্বপাড়া গ্রামের মোল্লাবাড়ি সংলগ্ন পাকা সড়কের ওপর নির্মিত কালভার্টটির ছাদের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে কালভার্টের মাঝখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই প্রতিদিন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হয়। ইতিমধ্যে ছোট-বড় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানির আশঙ্কা করছেন তারা। রিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে।
এলাকাবাসী জানান, সড়কটি ব্যস্ত হওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে কালভার্টটি এই অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মেরামতে কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে শিবপুর উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বর্মন বলেন, ‘কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য এডিপির আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন