জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে এইচবিও। একই সঙ্গে জানানো হয়েছে নতুন সিজনের সম্প্রচার সূচিও। আগামী ২১ জুন থেকে শুরু হবে সিরিজটির তৃতীয় সিজনের সম্প্রচার। মোট ৮ পর্বের এই সিজনের নতুন পর্ব প্রতি রোববার প্রকাশ করা হবে। সিজনের শেষ পর্ব প্রচারিত হবে ৯ আগস্ট।
জনপ্রিয় সিরিজ
‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল হিসেবে নির্মিত ‘হাউস অব দ্য ড্রাগন’-এর গল্প আবর্তিত
হয়েছে টারগেরিয়ান রাজবংশকে ঘিরে। ‘গেম অব থ্রোনস’-এর ঘটনার প্রায় ২০০ বছর আগের সময়কে
কেন্দ্র করে নির্মিত এই সিরিজের নতুন ট্রেলারে টারগেরিয়ান গৃহযুদ্ধের ভয়াবহ রূপ তুলে
ধরা হয়েছে। বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে ড্রাগনদের অংশগ্রহণে আকাশ ও সমুদ্রজুড়ে বিশাল
যুদ্ধের দৃশ্য। ট্রেলারজুড়ে রয়েছে ক্ষমতার লড়াই, ষড়যন্ত্র এবং রক্তক্ষয়ী সংঘাতের নানা
ইঙ্গিত।
নির্মাতারা জানিয়েছেন,
জর্জ আর. আর. মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ও রক্তক্ষয়ী
সংঘর্ষ ‘ব্যাটল অব দ্য গুলেট’ দিয়েই শুরু হবে তৃতীয় সিজনের গল্প। শো-রানার রায়ান কোন্ডালের
ভাষায়, এটি টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় ও জটিল পর্বগুলোর একটি হতে যাচ্ছে। এদিকে,
তৃতীয় সিজনের আগেই সিরিজটির চতুর্থ সিজনের কাজ শুরু করেছে এইচবিও। নির্মাতাদের পরিকল্পনা
অনুযায়ী, চতুর্থ সিজনের মাধ্যমেই শেষ হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর যাত্রা।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন