সংবাদ

ইউটিউবে এফএনএফ-এর ১০ চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

ইউটিউবে এফএনএফ-এর ১০ চলচ্চিত্র

কর্পোরেট চাকরির ব্যস্ততার মাঝেও চলচ্চিত্র নির্মাণের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন একদল তরুণ নির্মাতা। তাদের উদ্যোগে গড়ে ওঠা ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)-এ একসঙ্গে মুক্তি পেয়েছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্প বাজেট ও সীমিত পরিসরে নির্মিত এসব চলচ্চিত্র গত বছরের ৩০ মে একটি বিশেষ প্রদর্শনীতে দেখানো হয়েছিল।

সে সময় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এক বছর পূর্তিতে চলচ্চিত্রগুলো সবার জন্য ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। গত ২৭ মে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এফএনএফ জানায়, তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো অনলাইনে প্রকাশ করা হবে। বর্তমানে প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে একসঙ্গে দেখা যাচ্ছে ১০টি চলচ্চিত্র।

বিভিন্ন ঘরানার এসব চলচ্চিত্র হলো— হুদাই মিস (জাহিদুল হক অপু), হামাংকুলাস (ইবনে নূর রাকিব), সোলমেট (আদেল ইমাম অনুপ), চা চাই (শেখ কোরাশানী), তেলাপোকা (আল-আমিন হাসান নির্ঝর), লোক (মাহমুদা সুলতানা রীমা), ইন অ্যানাদার ওয়ার্ল্ড (কনক খন্দকার), ফর সেল (ফজলে রাব্বি), অন দ্য কন্ট্রারি (ইমতিয়াজ হোসেন) এবং ইশপাইট (আবীর ফেরদৌস মুখর)। এফএনএফ-এর সদস্য ও নির্মাতা জাহিদুল হক অপু জানান, প্ল্যাটফর্মটিতে বর্তমানে প্রায় ২০ জন সদস্য কাজ করছেন। এর মধ্যে ১০ জন নির্মাণে সরাসরি যুক্ত ছিলেন, আর বাকিরা ক্যামেরার সামনে ও পেছনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এটি তাদের প্রথম সিজন এবং আগামী সিজনে নতুন নির্মাতাদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আরেক সদস্য শেখ কোরাশানী বলেন, স্বল্প বাজেটে মানসম্মত চলচ্চিত্র নির্মাণই ছিল তাদের প্রধান লক্ষ্য। প্রথম সিজনে সেই লক্ষ্য পূরণ হয়েছে বলে তারা মনে করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও পেশাদারভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাদের।

এফএনএফ জানায়, মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রতিটির গল্প ও নির্মাণশৈলী আলাদা। এর মধ্যে লোক একটি লোকজ হররধর্মী চলচ্চিত্র, যা ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে সোলমেট নির্মিত হয়েছে একটি জুতার দৃষ্টিকোণ থেকে, যা চলচ্চিত্রটিকে দিয়েছে ভিন্নমাত্রা। হুদাই মিস-এ উঠে এসেছে এক কর্পোরেট চাকরিজীবী ও জ্বিনকে ঘিরে অদ্ভুত এক গল্প। ইশপাইট নির্মিত হয়েছে রোমান্টিক আবহে। এছাড়া ফর সেল চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিজভী রিজু এবং অন দ্য কন্ট্রারি-তে অভিনয় করেছেন গীতিকার ও কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি। নির্মাতাদের বিশ্বাস, তাদের এই উদ্যোগ নতুন চলচ্চিত্র নির্মাতাদের স্বল্প পরিসরেও সাহসী ও সৃজনশীল গল্প বলার অনুপ্রেরণা জোগাবে। ‘সিজন ওয়ান’ নাম থেকেই স্পষ্ট, এটি কেবল শুরু। খুব শিগগিরই দ্বিতীয় সিজনের ঘোষণা আসতে পারে বলে আশা করছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইউটিউবে এফএনএফ-এর ১০ চলচ্চিত্র

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত