মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে মালয়ালম থ্রিলার ‘দৃশ্যম ৩’। ২১ মে মোহনলালের জন্মদিনে মুক্তি পাওয়া ছবিটি প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে ছবিটির বৈশ্বিক আয় ২১৯ কোটির বেশি, আর ভারতীয় বক্স অফিসেও ১০০ কোটির পেরিয়ে গেছে।
২০১৩ সালে মুক্তি
পাওয়া প্রথম ‘দৃশ্যম’ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় থ্রিলার হিসেবে পরিচিতি পায়। এর
কেন্দ্রে থাকা জর্জ কুট্টি চরিত্রটি একজন সাধারণ কেবল ব্যবসায়ী হলেও পরিবারের নিরাপত্তার
প্রশ্নে তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা ও কৌশল দর্শকদের মুগ্ধ করে। সেই থেকেই জর্জ কুট্টি
শুধু একটি চরিত্র নয়, বরং পারিবারিক বন্ধন ও প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। করোনাকালে
মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ প্রমাণ করেছিল, প্রথম ছবির জনপ্রিয়তা কোনো আকস্মিক ঘটনা ছিল
না। আর এবার ‘দৃশ্যম ৩’ সেই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে গেছে। পরিচালক জিতু জোসেফ
আগের দুই কিস্তির রহস্য, আবেগ ও উত্তেজনাকে ধরে রেখে নতুন অধ্যায় নির্মাণ করেছেন, যা
দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে।
ছবিটির অন্যতম বড়
শক্তি মোহনলালের অভিনয়। জর্জ কুট্টি চরিত্রে তাঁর সংযত অভিনয়, চোখের ভাষায় আবেগ প্রকাশ
এবং পরিস্থিতির চাপকে নিখুঁতভাবে তুলে ধরার দক্ষতা আবারও প্রশংসিত হয়েছে। অনেকের মতে,
এটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় চরিত্র। বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর সাফল্য
শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া
ও ইউরোপের বিভিন্ন দেশেও ছবিটি দারুণ ব্যবসা করছে। ফলে মালয়ালম সিনেমার আন্তর্জাতিক
বাজার আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সিনেমাটির সাফল্যের
পেছনে রয়েছে শক্তিশালী গল্প, বাস্তবধর্মী চরিত্র এবং টানটান রহস্য। ‘দৃশ্যম’ শুধু একটি
অপরাধকাহিনি নয়, বরং একটি পরিবারের টিকে থাকার সংগ্রামের গল্প। আর এ কারণেই তিনটি কিস্তি
পেরিয়েও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। এদিকে ছবিটির বিপুল সাফল্যের পর নতুন করে আলোচনা
শুরু হয়েছে—জর্জ কুট্টির গল্প কি এখানেই শেষ, নাকি আসবে আরও একটি অধ্যায়? যদিও নির্মাতারা
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন