ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা রকস্টার এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে। শাকিব খান অভিনীত সিনেমাটি আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি থিয়েটারে প্রদর্শিত হবে।
বিষয়টি নিশ্চিত
করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকো-এর কর্ণধার সজীব
সপ্তক। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের
৪টি থিয়েটারে প্রদর্শিত হবে ‘রকস্টার’।
পরিবেশনা সূত্রে
জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসি থিয়েটার্স-এর ১৯টি, রিগাল সিনেমাস-এর ৭টি, সিনেমার্ক-এর
২টি এবং শোকেস সিনেমাস-এর ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। এছাড়া কানাডার সিনেপ্লেক্স-এর
৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ড-এর ৪টি স্ক্রিনেও সিনেমাটি দেখা যাবে।
সংশ্লিষ্টদের মতে,
হলিউডের প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রথম সপ্তাহেই এতগুলো থিয়েটার নিশ্চিত করতে পারা
‘রকস্টার’-এর জন্য ইতিবাচক দিক। দর্শকদের সাড়া ভালো হলে পরবর্তী সময়ে প্রদর্শনীর পরিধি
আরও বাড়তে পারে বলেও আশা করছেন তারা।
উল্লেখ্য, ঈদের
দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। সিনেমাটি পরিচালনা
করেছেন আজমান রুশো। এতে একজন রকস্টারের উত্থান, আকাশছোঁয়া জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবনের
টানাপোড়েন এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে শাকিব
খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। ইতোমধ্যে
শাকিব খান ও মিথিলার রসায়ন দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন