সংবাদ

সন্ধ্যা সাতটার পরও খোলা থাকবে সিনেমা হল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:২০ পিএম

সন্ধ্যা সাতটার পরও খোলা থাকবে সিনেমা হল

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার আবারও বিপণিবিতান ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। ফলে ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, সেটি আর কার্যকর থাকছে না।

তবে এই সিদ্ধান্তের বাইরে থাকছে দেশের সিনেমা হলগুলো। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, শপিংমলের ভেতরে থাকা মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের প্রদর্শনী চালিয়ে যেতে পারবে। ফলে সন্ধ্যা ৭টার পরও দর্শকরা সিনেমা উপভোগের সুযোগ পাবেন।

এ বিষয়ে হলমালিকদের সংগঠনের সভাপতি আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদের পরের সময়টিই সিনেমা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রযোজক, পরিচালক ও হলমালিকদের সঙ্গে আলোচনা করে সরকারের কাছে সিনেমা হল চালু রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

একই তথ্য নিশ্চিত করেছেন মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, শপিংমল নির্ধারিত সময়ে বন্ধ হলেও সিনেমা প্রদর্শনের কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং দর্শকরা আগের মতোই সিনেমা দেখতে পারবেন।

এদিকে এবারের ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। এর মধ্যে রয়েছে রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক, পিনিক, অফিসার, মাসুদ রানা এবং তছনছ।

সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দর্শক উপস্থিতি বজায় রাখতে এবং চলচ্চিত্র ব্যবসাকে গতিশীল রাখতে সিনেমা হল খোলা রাখার এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

সন্ধ্যা সাতটার পরও খোলা থাকবে সিনেমা হল

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত