সংবাদ

‘মায়া পাখি’তে অনবদ্য শিরতাজ জেবিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:২১ পিএম

‘মায়া পাখি’তে অনবদ্য শিরতাজ জেবিন

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিরতাজ জেবিন। বেছে বেছে নাটকে অভিনয় করে তিনি ইতোমধ্যেই দর্শকের নজর কেড়েছেন। এবারের ঈদে প্রচারিত আলোচিত নাটক মায়া পাখি-তে ‘সুমাইয়া’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

নাটকে সুমাইয়া চরিত্রটি কিছুটা নেতিবাচক হলেও চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয় করতে বেশ আগ্রহী ছিলেন জেবিন। তার মতে, যে চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই ধরনের চরিত্রেই কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জাকারিয়া শৌখিন রচিত ও পরিচালিত ‘মায়া পাখি’ নাটকে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীন নাহার নিহা। গল্পে একই প্রতিষ্ঠানে কর্মরত সুমাইয়া ও মায়ার মধ্যে বসের আস্থাভাজন হওয়ার প্রতিযোগিতা চলতে থাকে। একপর্যায়ে মায়ার কাছে পিছিয়ে পড়লেও নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করে সুমাইয়া। নাটকের শেষ পরিণতি জানতে হলে পুরো নাটকটি দেখতে হবে।

নাটকটি প্রসঙ্গে শিরতাজ জেবিন বলেন, “অভিনয়ে আমার যাত্রা শুরু হয়েছিল শৌখিন ভাইয়ের হাত ধরেই। তার ‘এক মুঠো প্রেম’ নাটকের মাধ্যমে আমার অভিষেক ঘটে। পরে ‘সুইট কিস’ নাটকে অভিনয় করে দর্শকের নজরে আসি। তাই শৌখিন ভাইয়ের কোনো নাটকের প্রস্তাব পেলে গল্পটি মনোযোগ দিয়ে পড়ি এবং কাজ করার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “মায়া পাখি মূলত করপোরেট জীবনের অন্ধকার দিক নিয়ে নির্মিত একটি গল্প। নাটকটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। আমার চরিত্রটিও আলোচনায় এসেছে। চরিত্রটি কিছুটা নেতিবাচক হলেও দর্শকের কাছ থেকে ভালো-মন্দ মিলিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি, সেটিই একজন অভিনেত্রী হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন শিরতাজ জেবিন। এদিকে গত ১৮ মে ছিল তার জন্মদিন। তবে এবার জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করেননি তিনি। বরং রাজধানীর বসুন্ধরার একটি এতিমখানায় শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পুরো আয়োজনের ব্যয় নিজেই বহন করেন।

অভিনয়, শিক্ষাজীবন এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে শিরতাজ জেবিন নিজেকে গড়ে তুলছেন নতুন প্রজন্মের একজন সম্ভাবনাময় শিল্পী হিসেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘মায়া পাখি’তে অনবদ্য শিরতাজ জেবিন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত