সংবাদ

প্রকাশ্যে ‘দেনা পাওনা কুরবানি স্পেশাল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:১১ পিএম

প্রকাশ্যে ‘দেনা পাওনা কুরবানি স্পেশাল’

ধারাবাহিক নাটক দেনা পাওনা শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। তবে নাটকটির জনপ্রিয়তা এখনো কমেনি। ঈদে প্রচারিত হয় বিশেষ আয়োজন ‘দেনা পাওনা কুরবানি স্পেশাল’। বিশেষ এই পর্বে পূর্ণতা পেতে যাচ্ছে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষা।

নাটকের বহুল আলোচিত দুই চরিত্র খায়রুল ও নিপার বিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের সম্পর্কের নানা টানাপোড়েন, অভিমান ও আবেগঘন মুহূর্তের পর এই বিয়ে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র এবং নিপা চরিত্রে তাবাসসুম ছোঁয়া। পর্দার এই জুটি ইতোমধ্যে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

ফলে তাদের বিয়ের পর্বটি নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। পরিচালক কেএম সোহাগ রানার নির্মাণে দেনা পাওনা শুরুতে মাত্র ছয় পর্বের পরিকল্পনায় নির্মিত হয়েছিল। কিন্তু সম্প্রচার শুরু হওয়ার পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে পর্বসংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত নাটকটি ১১৭ পর্ব পর্যন্ত প্রচারিত হয় এবং প্রতিটি পর্বই দর্শকদের আলোচনায় ছিল। ঈদের বিশেষ পর্বে খায়রুল-নিপার বিয়েকে কেন্দ্র করে থাকছে হাস্যরস, আবেগ এবং পারিবারিক নানা ঘটনার মিশেল।

নির্মাতাদের প্রত্যাশা, এটি দর্শকদের জন্য দেনা পাওনা-র আরও একটি বিশেষ উপহার হয়ে উঠবে। নাটকটিতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়ার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু, সুষমা সরকারসহ আরও অনেক পরিচিত শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রকাশ্যে ‘দেনা পাওনা কুরবানি স্পেশাল’

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত