সংবাদ

এবার নরসিংদীতে ‘ইত্যাদি’র নতুন পর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:১২ পিএম

এবার নরসিংদীতে ‘ইত্যাদি’র নতুন পর্ব

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবারও স্টুডিওর পেরিয়ে পৌঁছে গেছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির খোঁজে। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানটির নতুন পর্ব ধারণ করা হয়েছে নরসিংদীতে। দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের অজানা গল্প দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে এই প্রাচীন জনপদকে।

নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় আকর্ষণীয় মঞ্চ। অনুষ্ঠানটিকে ঘিরে পুরো জেলা জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরের পর থেকেই দর্শকরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে হাজারো মানুষ উপস্থিত হন ধারণস্থলে। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। স্থানীয়দের ভাষ্য, নরসিংদীতে এর আগে কোনো সাংস্কৃতিক আয়োজনে এত বিপুল জনসমাগম দেখা যায়নি।

ধারণক্ষমতার কয়েক গুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় অনেকেই আশপাশের ভবনের ছাদ, দেয়াল, রাস্তার পাশ এমনকি গাছের ডালেও অবস্থান নেন অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। প্রতিবারের মতো এবারের পর্বেও নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃতি ব্যক্তিত্ব এবং স্থানীয় জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হবে। দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাস প্রমাণ করেছে, জনপ্রিয়তার দিক থেকে ‘ইত্যাদি’ এখনো দেশের অন্যতম শীর্ষ টেলিভিশন অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

এবার নরসিংদীতে ‘ইত্যাদি’র নতুন পর্ব

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত