সংবাদ

ইরানের আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

ইরানের আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

ইরানের মেহর নিউজের বরাতে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নায়িনি বলেছিলেন, ‘এ লড়াই চলবে।’ ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’

হামলার পরপরই ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জেনারেল নায়িনি আইআরজিসির গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত ইরানের অবস্থান তুলে ধরতেন। তাঁর মৃত্যুতে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

ইরানের আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

ইরানের মেহর নিউজের বরাতে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নায়িনি বলেছিলেন, ‘এ লড়াই চলবে।’ ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’

হামলার পরপরই ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জেনারেল নায়িনি আইআরজিসির গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত ইরানের অবস্থান তুলে ধরতেন। তাঁর মৃত্যুতে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত