সংবাদ

বাজেট ঘিরে উসকানি ও বিভ্রান্তি নিয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৯:১৭ এএম

বাজেট ঘিরে উসকানি ও বিভ্রান্তি নিয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর

​জাতীয় বাজেটকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের উসকানি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরকারি দলের সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। যেকোনো পরিস্থিতিতে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলের এমপিদের নির্দেশ দিয়েছেন তিনি।

​আজ রবিবার (৭ জুন) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে গতকাল শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি এসব কথা বলেন।

​সভাটি পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​সংসদীয় সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহসহ বড় ধরনের আর্থিক চাপের মধ্যেই একটি বিশাল অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে বর্তমান সরকারের যাত্রা শুরু হচ্ছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটি জনবান্ধব বাজেট তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি এমপিদের আশ্বস্ত করেন, "আপনারা একটি সুন্দর বাজেট পাবেন এবং এতে আপনারা সন্তুষ্ট হবেন।"

​বাজেট প্রণয়নের নেপথ্যের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, অর্থমন্ত্রী টানা ৪৮ ঘণ্টা বাজেট নিয়ে কাজ করেছেন এবং তিনি নিজেও অর্থমন্ত্রীর সঙ্গে টানা ১৭ ঘণ্টা একসঙ্গে বসে বাজেট চূড়ান্ত করার কাজ করেছেন।

​বাজেট পেশের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দলীয় সংসদ সদস্যদের সতর্ক করে তিনি বলেন, বাজেট উপস্থাপনের পর স্বভাবতই বিরোধী দল বিভিন্ন প্রতিক্রিয়া জানাবে এবং উসকানিমূলক বক্তব্য দিতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাজেট নিয়ে নানা বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হতে পারে।

​এই ধরনের বিভ্রান্তি ও উসকানিতে কান না দিয়ে এবং কোনো ধরনের তর্কে না জড়িয়ে সবাইকে সতর্ক থাকার ও ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান সংসদ নেতা।

​আজ থেকে শুরু হওয়া এই বাজেট অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

বাজেট ঘিরে উসকানি ও বিভ্রান্তি নিয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত