সংবাদ

দোহারে বাক-প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১০:২৩ এএম

দোহারে বাক-প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার
দোহার থানা। ছবি : সংবাদ

ঢাকার দোহার উপজেলায় ময়না আক্তার (১৯) নামের এক বাক-প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়না আক্তার ওই এলাকার শেখ হাসেমের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ৩ মাস আগে তার বিয়ে হয়েছিল।

নিহতের বড় ভাই আল আমীন জানান, শনিবার সন্ধ্যায় ময়নাকে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তার ছোট ভাই। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ প্রসাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

দোহারে বাক-প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় ময়না আক্তার (১৯) নামের এক বাক-প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়না আক্তার ওই এলাকার শেখ হাসেমের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ৩ মাস আগে তার বিয়ে হয়েছিল।

নিহতের বড় ভাই আল আমীন জানান, শনিবার সন্ধ্যায় ময়নাকে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তার ছোট ভাই। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ প্রসাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত