সংবাদ

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফুসকা জব্দ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১০:৪৬ এএম

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফুসকা জব্দ
জব্দকৃত ভারতীয় মদ ও ফুসকা। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে সিমাইলত নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা। একই স্থান থেকে এর আগে ৭২ কেজি ভারতীয় ফুসকাও জব্দ করে বিজিবি।

এর আগে শুক্রবার (৫ জুন) বিকেলে সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্তের আখ বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত এই মদের আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং ভারতীয় ফুসকা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফুসকা জব্দ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে সিমাইলত নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা। একই স্থান থেকে এর আগে ৭২ কেজি ভারতীয় ফুসকাও জব্দ করে বিজিবি।

এর আগে শুক্রবার (৫ জুন) বিকেলে সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্তের আখ বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত এই মদের আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং ভারতীয় ফুসকা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত