সংবাদ

মহেশপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১০:১৮ এএম

মহেশপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ গ্রেপ্তার কামাল হোসেন। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে নিজ বাড়ি থেকে গাঁজাসহ কামাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার জলিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন জলিলপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা আড়াইটার দিকে কামাল হোসেনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তার বসতবাড়ি থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের অতিরিক্ত কারাভোগ করতে হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। রোববার (৭ জুন) তাকে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

মহেশপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত