সংবাদ

শাপলা চত্বর মামলা: দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

শাপলা চত্বর মামলা: দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রাণহানির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ প্রদান করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশে স্পষ্ট বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে কারাবন্দি এই তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সাথে, রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট নতুন দিন ঠিক করে দিয়েছে ট্রাইব্যুনাল।

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে।

শুনানিকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আদালতকে জানান, "শাহরিয়ার কবির চলাচলে সক্ষম নন।" তার এই মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শাহরিয়ার কবিরের জন্য হুইলচেয়ার ব্যবহারের অনুমতি মঞ্জুর করেন।

প্রসিকিউশনের অভিযোগ মতে, শাপলা চত্বরের সেই সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছিল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, "ওই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে এই ৫৮ জনের পরিচয় শনাক্ত করেছে প্রসিকিউশন।"

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন এখনও পলাতক রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

শাপলা চত্বর মামলা: দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত