সংবাদ

শিবপুরে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৪:২২ পিএম

 শিবপুরে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ব্র্যাকের উদ্যোগে চক্ষু সেবা নিচ্ছেন রোগীরা। ছবি : সংবাদ

নরসিংদীর শিবপুরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার ধানুয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে স্থানীয় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, সকাল ১০টায় ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় চক্ষু রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. লোকনাথ আচার্যের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা প্রদান করেন।

ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল জব্বার, জেলা সমন্বয়ক মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. রাসেল আকন্দসহ অন্য কর্মকর্তারা।

শিবপুর শাখা ব্যবস্থাপক মো. রাসেল আকন্দ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

শিবপুরে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার ধানুয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে স্থানীয় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, সকাল ১০টায় ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় চক্ষু রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. লোকনাথ আচার্যের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা প্রদান করেন।

ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল জব্বার, জেলা সমন্বয়ক মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. রাসেল আকন্দসহ অন্য কর্মকর্তারা।

শিবপুর শাখা ব্যবস্থাপক মো. রাসেল আকন্দ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত