সংবাদ

কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আকনের দাফন সম্পন্ন

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৪:২২ পিএম

কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আকনের দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস আকনকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুন) দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম ইদ্রিস আকন পিরোজপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) আবু সাইদ রাসেলের বাবা। তার ছোট ছেলে পলাশ আকন একজন ব্যবসায়ী। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

সোমবার সকাল আটটায় শিকারমঙ্গল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ রাসেল। তিনি বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আকন দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আকনের দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুন) দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম ইদ্রিস আকন পিরোজপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) আবু সাইদ রাসেলের বাবা। তার ছোট ছেলে পলাশ আকন একজন ব্যবসায়ী। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

সোমবার সকাল আটটায় শিকারমঙ্গল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ রাসেল। তিনি বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আকন দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত