শহরের যান্ত্রিক ব্যস্ততা কিংবা প্রতিদিনের ট্র্যাফিকের জটলা—সবকিছুকে মাড়িয়ে নারীরা এখন ডানা মেলছেন নিজের মতো করে। একসময় যে স্টিয়ারিং হুইল শুধুই পুরুষদের একচ্ছত্র অধিকার বলে মনে করা হতো, এখন সেখানে শোভা পাচ্ছে নারীর আত্মবিশ্বাসী হাত। দৈনন্দিন যাতায়াতকে সহজ, নিরাপদ এবং আরামদায়ক করতে নারীদের জন্য একটি সঠিক গাড়ি বেছে নেওয়া এখন সময়ের দাবি।
শহরের
ব্যস্ত রাস্তা, সরু গলি কিংবা
বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ার মতো
প্রাত্যহিক প্রয়োজনে এমন গাড়ি দরকার
যা চালানো ও পার্ক করা
সহজ এবং একই সঙ্গে
পকেটের জন্য সাশ্রয়ী। আর
তাই কমপ্যাক্ট ডিজাইন, অটোমেটিক গিয়ারবক্স এবং শক্তিশালী সেফটি
ফিচারযুক্ত গাড়িগুলো দিন দিন নারী
চালকদের পছন্দের শীর্ষে উঠে আসছে। চলুন
জেনে নেওয়া যাক নারী চালকদের
জন্য সবচেয়ে উপযোগী এমন ৪টি দারুণ
গাড়ির কথা।
উঁচু
সিটিং পজিশন ও মিনি এসইউভি স্টাইলের মারুতি সুজুকি এস-প্রেসো
নতুন
এবং অভিজ্ঞ—উভয় নারী চালকের
জন্যই চমৎকার এক পছন্দ হতে
পারে মারুতি সুজুকি এস-প্রেসো। এর
উঁচু সিটিং পজিশন এবং মিনি এসইউভি
স্টাইল ডিজাইনের কারণে সামনের রাস্তা একদম পরিষ্কার দেখা
যায়। ফলে শহরের চিরচেনা
ট্র্যাফিক কিংবা যেকোনো সরু রাস্তায় গাড়ির
নিয়ন্ত্রণ রাখা হয়ে ওঠে
অনেক সহজ। তাছাড়া ৫-স্পিড এজিএস অটোমেটিক গিয়ার থাকায় জ্যামের মাঝেও ড্রাইভিং হয়ে ওঠে অত্যন্ত
স্বাচ্ছন্দ্যময়। লিটার প্রতি প্রায় ২৫ কিলোমিটারের দারুণ
মাইলেজ দিতে সক্ষম এই
গাড়িটিতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস, ইবিডি ও ইএসপি-এর
মতো আধুনিক নিরাপত্তা ফিচার।
নতুন
চালকদের প্রথম পছন্দ মারুতি সুজুকি অল্টো কে১০
যারা
জীবনের প্রথমবার গাড়ি চালানো শিখছেন
বা নির্ভয়ে ড্রাইভ করতে চান, তাদের
জন্য অল্টো কে১০ একটি দারুণ
বিকল্প। এর ছোট আকার
ও কম টার্নিং রেডিয়াসের
সুবিধা থাকায় ঘিঞ্জি পার্কিং এরিয়া বা সরু রাস্তা
দিয়ে গাড়ি বের করা
খুবই সহজ। এর অটোমেটিক
ভ্যারিয়েন্টটি লিটার প্রতি প্রায় ২৪.৯ কিলোমিটার
মাইলেজ দেয়। নারীদের সর্বোচ্চ
নিরাপত্তার কথা মাথায় রেখে
এই ছোট গাড়িতেই যুক্ত
করা হয়েছে ৬টি এয়ারব্যাগ, এবিএস,
ইবিডি এবং রিভার্স সেন্সরের
মতো প্রয়োজনীয় সব ফিচার।
বাজেট
ফ্রেন্ডলি ও স্টাইলিশ রেনোল্ড কেউইড
কম বাজেটের মধ্যে যারা একটু স্টাইলিশ
লুকের গাড়ি খুঁজছেন, তাদের
প্রথম পছন্দ হতে পারে রেনোল্ড
কেউইড। এর বোল্ড এসইউভি-লুক ও বেশি
গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে ভাঙাচোরা এবং খারাপ রাস্তাতেও
এটি খুব স্বাচ্ছন্দ্যে চালানো
যায়। এর অটোমেটিক এএমটি
ভার্সনে রয়েছে অত্যন্ত সহজ একটি রোটারি
গিয়ার সিস্টেম, যা নতুন চালকদের
জন্য আশীর্বাদস্বরূপ। গাড়িটি লিটার প্রতি প্রায় ২২ কিলোমিটার মাইলেজ
দেওয়ার পাশাপাশি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট, রিভার্স ক্যামেরা, এবিএস, ইবিডি, ইএসসি ও টিপিএমএস-এর
মতো প্রিমিয়াম ফিচারে ঠাসা।
ফাইভ
স্টার নিরাপত্তার বিশ্বস্ত প্রতীক টাটা পাঞ্চ
যারা
গাড়ির ক্ষেত্রে সেফটি বা নিরাপত্তাকে সবার
আগে অগ্রাধিকার দিতে চান, তাদের
জন্য টাটা পাঞ্চ একটি
শক্তিশালী বিকল্প। এর উঁচু ড্রাইভিং
পজিশন ও মজবুত বডি
গঠন নারী চালকদের মনে
এক বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। এর
৫-স্পিড এএমটি গিয়ার শহর ও হাইওয়ে
দুই জায়গাতেই সমান আরামদায়ক ড্রাইভিং
নিশ্চিত করে। সবচেয়ে বড়
কথা, এটি ক্র্যাশ টেস্টে
৫-স্টার সেফটি রেটিং পাওয়া একটি অত্যন্ত নিরাপদ
গাড়ি, যেখানে ৬টি এয়ারব্যাগ, এবিএস,
ইবিডি ও হিল হোল্ড
অ্যাসিস্টের মতো উন্নত ও
আধুনিক সেফটি ফিচার রয়েছে। চার চাকার এই
বাহনগুলো কেবল যাতায়াতই সহজ
করছে না, বরং নারীদের
আত্মনির্ভরশীল পথচলাকে করছে আরও গতিময়।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন