সংবাদ

ফুটবলার আটক, রেফারি বহিষ্কার

বিশ্বকাপের শুরু হওয়ার আগেই চরম বিশৃঙ্খলা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

বিশ্বকাপের শুরু হওয়ার আগেই চরম বিশৃঙ্খলা

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি। বিশ্বফুটবলের সর্বোচ্চ আসর শুরুর প্রাক্কালে একের পর এক ভিসা ও অভিবাসন-সংক্রান্ত জটিলতা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

টিকেট ও লজিস্টিক সমস্যার পর এবার নতুন করে ভিসা ও অভিবাসন জটিলতা ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসছে। বিভিন্ন দেশের ফুটবলার, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার ঘটনা বিশ্ব ফুটবল মহলে উদ্বেগ তৈরি করেছে।

সর্বশেষ বিতর্কের কেন্দ্রে রয়েছেন আফ্রিকার অন্যতম সেরা ফুটবল রেফারি ওমর আবদুলকাদির আরতান। সোমালিয়ার এই আন্তর্জাতিক রেফারিকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে তুরস্কের ইস্তাম্বুল-গামী বিমানে ফেরত পাঠানো হয়।

ঘটনাটি ফুটবলমহলকে বিস্মিত করেছে। বিভিন্ন সূত্রের দাবি, আরতান কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসও তাকে সহায়তা করেছিল। তবে শেষ পর্যন্ত মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ তাকে সেই দেশে প্রবেশের অনুমতি দেয়নি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খাইরে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ওমর আরতান আফ্রিকার সেরা রেফারি এবং বিশ্বের অন্যতম সেরা ম্যাচ অফিসিয়াল। ভিসা-সংক্রান্ত কারণে তিনি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারলে তা অত্যন্ত হতাশাজনক হবে।’

তিনি আরও বলেন, ‘যোগ্যতা, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তিনি শুধু সোমালিয়ার নয়, বরং আফ্রিকার লাখো তরুণের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক।’ শুধু আরতানই নন, সম্প্রতি ইরাক জাতীয় ফুটবল দলের সদস্যদেরও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে।

গত ৭ জুন ইরাকের সহ-অধিনায়ক ও তারকা স্ট্রাইকার আইমেন হুসেইনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় প্রায় সাত ঘণ্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। আইমেনের সঙ্গে দলের আরও একজন ফুটবলার এবং একজন আলোকচিত্রীকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। পরে আইমেন ও ওই ফুটবলারকে প্রবেশের অনুমতি দেয়া হলেও দলের আলোকচিত্রীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হয়নি।

ইরানকে ঘিরে তো রয়েছে বিতর্কও। ইরানের ফুটবলাররা প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে ভিসা পান। ইরান ফুটবল ফেডারেশনের অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্য ভিসা পাননি। ফেডারেশনের দাবি, এটি আয়োজক দেশের দায়িত্ব পালনে ব্যর্থতা এবং ফিফার নিয়ম লঙ্ঘনের সামিল। এই বিষয়ে ফিফার কাছে মন্তব্য চাওয়া হলেও সংস্থাটি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে একের পর এক ভিসা ও অভিবাসন-সংক্রান্ত জটিলতা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপের শুরু হওয়ার আগেই চরম বিশৃঙ্খলা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত