সংবাদ

মাঠে নামার আগেই ‘আতঙ্ক’ ইংল্যান্ড এবং পর্তুগাল শিবিরে!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

মাঠে নামার আগেই ‘আতঙ্ক’ ইংল্যান্ড এবং পর্তুগাল শিবিরে!

বিশ্বকাপে মাঠে নামার আগেই আতঙ্ক ছড়ালো ইংল্যান্ড ক্যাম্পে। ফ্লোরিয়ার ওয়েস্ট পাম বিচে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প করেছে টমাস টুখেলের দল। গত সোমবার সেখানে তীব্র ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয়েছে ফ্লোরিডায় ক্রিস্তিয়ানো রোনালদোদের পর্তুগাল শিবিরেও।

আজ কোস্টারিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন হ্যারি কেইনরা। তার আগে ইংল্যান্ড শিবিরে আতঙ্ক ছড়ালো প্রাকৃতিক দুর্যোগে। আতঙ্ক ছড়ায় ফ্লোরিডায় রোনাল্ডোদের শিবিরেও। ফ্লোরিডায় গত প্রায় ১৫০ বছরের তীব্রতম ভূমিকম্পের সাক্ষী থাকলেন দু’দেশের ফুটবলারেরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল কিউবার পশ্চিম উপকূলের কাছে। ফ্লোরিডা থেকে ৪০০ মাইল দূরে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার নীচে। অরল্যান্ডো, মায়ামি এবং জ্যাকসনভিলেও কম্পন অনুভূত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

মাঠে নামার আগেই ‘আতঙ্ক’ ইংল্যান্ড এবং পর্তুগাল শিবিরে!

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে মাঠে নামার আগেই আতঙ্ক ছড়ালো ইংল্যান্ড ক্যাম্পে। ফ্লোরিয়ার ওয়েস্ট পাম বিচে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প করেছে টমাস টুখেলের দল। গত সোমবার সেখানে তীব্র ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয়েছে ফ্লোরিডায় ক্রিস্তিয়ানো রোনালদোদের পর্তুগাল শিবিরেও।

আজ কোস্টারিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন হ্যারি কেইনরা। তার আগে ইংল্যান্ড শিবিরে আতঙ্ক ছড়ালো প্রাকৃতিক দুর্যোগে। আতঙ্ক ছড়ায় ফ্লোরিডায় রোনাল্ডোদের শিবিরেও। ফ্লোরিডায় গত প্রায় ১৫০ বছরের তীব্রতম ভূমিকম্পের সাক্ষী থাকলেন দু’দেশের ফুটবলারেরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল কিউবার পশ্চিম উপকূলের কাছে। ফ্লোরিডা থেকে ৪০০ মাইল দূরে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার নীচে। অরল্যান্ডো, মায়ামি এবং জ্যাকসনভিলেও কম্পন অনুভূত হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত