সংবাদ

পবিপ্রবির নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

পবিপ্রবির নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এস এম হেমায়েত জাহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে তাঁর অবসরে যাওয়ার তারিখ আগে এলে ওই দিন পর্যন্তই তিনি পদে থাকবেন।

উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। জনস্বার্থে জারি করা এই নিয়োগ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘকাল ধরে পবিপ্রবিতে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

পবিপ্রবির নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত