সরকারের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আগামী সোমবার (১৫ জুন) সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মিছিলের কর্মসূচি রেখেছে দলটি।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলের কেন্দ্রীয় নেতারা প্রস্তাবিত বাজেট নিয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানিয়েছেন, ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানাতে তারা সন্ধ্যায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিলের কর্মসূচি দিয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন