সংবাদ

সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিফা প্রধান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিফা প্রধান

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর আগের এক সংবাদ সম্মেলনে ভিসা-সংক্রান্ত জটিলতা ও আকাশছোঁয়া টিকেটমূল্য নিয়ে সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে ইনফান্তিনো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপের আয়োজনের পক্ষে সাফাই গেয়েছেন।

বিশ্বকাপের টিকেটের অত্যধিক মূল্য নিয়ে ফিফা ও ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির কারণে একজন শীর্ষ রেফারি, ইরান দলের কর্মকর্তারা এবং কিছু সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

ইনফান্তিনো দাবি করেন টুর্নামেন্টের টিকেটের মূল্য কিছু ক্ষেত্রে ৩০ হাজার ডলারেরও বেশি যথাযথভাবেই নির্ধারণ করা হয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে ৬০ ডলারের কিছু টিকেটও বাজারে ছাড়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, আমাদের ৬০ ডলারের প্রবেশমূল্য আমেরিকার যেকোনো বড় ক্রীড়া প্রতিযোগিতার প্লে-অফ পর্যায়ের সর্বনি¤œ টিকেটমূল্য।’ তিনি আরও বলেন, ‘আমাদের গড় টিকেটমূল্য ৫০০ ডলারেরও কম, যা গড় হিসেবে আমেরিকার অন্য বড় ক্রীড়া ইভেন্টগুলোর তুলনায়ও কম।’

ইনফান্তিনো সোমালিয়ার বিশ্বকাপ রেফারি ওমর আরতানেকে ঘিরে বিতর্ককেও হালকাভাবে দেখেন। গত শনিবার তিনি মিয়ামিতে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

ইনফান্তিনো বলেন, ‘সোমালিয়ার রেফারির সঙ্গে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না। কখনো কখনো শান্ত থাকা এবং ধৈর্য ধরা ভালো। আমরা সব সমস্যার সমাধানের চেষ্টা করি। তাক্ষণিকভাবে সমালোচনা শুরু করলে অনেক সময় সমাধান খোঁজার পরিবর্তে উল্টো ফল হয়।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত চলমান থাকা সত্ত্বেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে ইনফান্তিনো ফিফার একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। চ্যালেঞ্জ ছিল, কাজটা সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ইরান খেলতে এসেছে।’

ইনফান্তিনো জানিয়েছেন, আয়োজক দেশ নিরাপত্তা বা ভিসার ক্ষেত্রে কী নিয়ম করবে তা তাদের সিদ্ধান্ত। সেখানে ফিফার কিছু বলার নেই। ইনফান্তিনো বলেন, ‘আমার কথা বিশ্বাস করতে পারেন, বা না-ও করতে পারে। আমরা সব সমস্যার সমাধানের কথাই সব সময় ভেবেছি। কিন্তু আমরা তো বিশ্বের শাসক নই। আয়োজক দেশে নিরাপত্তা বা ভিসা নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়। আমরা ক্রীড়া সংস্থা। আমাদের কাজ খেলা ঠিক ভাবে হচ্ছে কিনা সেটা দেখা। বাকি বিষয়ে আমাদের হাত বাঁধা।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিফা প্রধান

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত