সংবাদ

কমবে যেসব পণ্য ও সেবার দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

কমবে যেসব পণ্য ও সেবার দাম
ছবি : সংগৃহীত

বাজেটে ৬০টি নিত্যপণ্য থেকে শুরু করে শিশুখাদ্য, মসলা, সোনার গয়না, বৈদ্যুতিক গাড়ি ও ওষুধের কাঁচামালে শুল্কছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে।

৬০টি নিত্যপণ্য: ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে।

শিশুখাদ্য: আমদানি করা শিশুখাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে (শিল্পের কাঁচামাল হিসেবে)। এতে বাজারে শিশুখাদ্যের দাম কমবে বলে আশা করছে সরকার।

মসলা: জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়াসহ বিভিন্ন মসলায় ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। খেজুর আমদানিতেও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

সোনার গয়না: সোনা সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ভ্যাটের ক্ষেত্রে পূর্বের ৫ শতাংশের পরিবর্তে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আড়াই লাখ টাকার সোনার গহনায় পূর্বে ভ্যাট দিতে হতো সাড়ে ১২ হাজার টাকা; এখন তা কমে দাঁড়াবে আড়াই হাজার টাকা।

বৈদ্যুতিক গাড়ি (ইভি): বৈদ্যুতিক গাড়ির ওপর করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে: ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে ৬৪ শতাংশ ও ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ। এ ছাড়া চার্জিং স্টেশনের ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম আমদানিতে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। বিআরটিএতে নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রেও বৈদ্যুতিক গাড়ির অগ্রিম আয়কর কমানো হয়েছে।

ল্যাপটপ ও কম্পিউটার: ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সব ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে প্রযুক্তিপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।

কিডনি ডায়ালাইসিস সেবা: ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এর ফলে কিডনি রোগীর প্রতিবার ডায়ালাইসিসে ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমবে।

ওষুধ: ওষুধের কাঁচামাল আমদানিতে নানা ধরনের ছাড় দেওয়া হয়েছে। ক্যানসারের ওষুধ তৈরির নতুন ৯টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।

বাদ্যযন্ত্র: গিটার, পিয়ানো, ভায়োলিনসহ সব বাদ্যযন্ত্র ও তার যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

সিনেমাটোগ্রাফিক ক্যামেরা: সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

কমতে পারে যেসব পণ্যের দাম

অন্যান্য পণ্য ও সেবা: শুল্ক-কর কমানো ও শুল্কায়ন মূল্য পরিবর্তনের কারণে বিদেশি মাংস, প্রাণিখাদ্য, পিওএস যন্ত্র, সৌরবিদ্যুতের সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী এবং আরও নানা পণ্যের দাম কমতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কমবে যেসব পণ্য ও সেবার দাম

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত