সংবাদ

কমনওয়েলথ গেমসের জন্য তিন বক্সার চূড়ান্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

কমনওয়েলথ গেমসের জন্য তিন বক্সার চূড়ান্ত

চার বছর পর পর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস। এবারের আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩ জুলাই থেকে ২ আগষ্ট ।

বাংলাদেশ চারটি ডিসিপ্লিনে অংশ নেবে। এগুলো হলো- অ্যাথলেটিকস, সুইমিং, বক্সিং ও জিমন্যাস্টিকস। চার ডিসিপ্লিনেরই ক্রীড়াবিদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কমনওয়েলথ গেমসের জন্য ইতোমধ্যে তিনজন বক্সার চূড়ান্ত হয়েছেন। এরা হলেন- জিনাত ফেরদৌস, রুহিন রেজা ও রাকিব হোসেন। বুধবার বক্সিংয়েল ট্রায়াল অনুষ্ঠিত হয়। সেখানে মেয়েদের ৫১ কজিতে সেনাবাহিনীর কায়মা খাতুনের সঙ্গে লড়াইয়ে কোনও রকমে পাশ করে কমনওয়েলথের টিকিট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বসে এই ট্রায়াল পর্যবেক্ষন করেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি মেজর  (অব.) ইমরোজ আহমেদ। জিনাত ফেরদৌসের সঙ্গে দুজন পুরুষ বক্সারও যাচ্ছেন গ্লাসগোতে। ৫৫ কেজিতে রাকিব হোসেন এবং ৬০ কেজি ওজনশ্রেণীতে লড়বেন রুহিন রেজা। দুজনেই সেনাবাহিনীর বক্সার। অ্যাথলেটিকস ডিসিপ্লিনের পাঁচটি ইভেন্টে লড়বেন লাল সবুজের পাঁচ অ্যাথলেট। ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব নৌবাহিনীর ইমরানুর রহমান ও মানবী একই সংস্থার শিরিন আক্তার, ৪০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর লুশাদ ইসলাম, ৪০০ মিটার স্প্রিন্ট সেনাবাহিনীর নাজিমুল ইসলাম এবং মেয়েদের লংজাম্পে নৌবাহিনীর স্বপ্না খাতুন।

এদিকে সুইমিং ডিসিপ্লিনে যাবেন চার সাঁতারু। এরা হলেন- নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি, একই সংস্থার কাজল মিয়া, সেনাবাহিনীর সুকুমার রাজবংশী ও নৌবাহিনীর সোনিয়া আক্তার। অন্যদিকে কমনওয়েলথ গেমসের জন্য সেরা আটজনের একটি দীর্ঘ তালিকা তৈরী করেছে জিমন্যাস্টিকস ফেডারেশন। দুই-একদিনের মধ্যে এই তালিকা থেকে তিনজন জিমন্যাস্টকে নির্বাচিত করা হবে গেমসের জন্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কমনওয়েলথ গেমসের জন্য তিন বক্সার চূড়ান্ত

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত