এবারের বিশ্বকাপে ৪৮ দলের মোট ১,২৪৮ জন খেলোয়াড় উত্তর আমেরিকায় যাওয়ার সুযোগ পেলেও, ক্লাব মৌসুমে পাওয়া দুর্ভাগ্যজনক চোটের কারণে অনেক তারকাকে এবার বিশ্বকাপের বাইরে থাকতে হচ্ছে।
ইনজুরির কারণে ফিফা বিশ্বকাপ ২০২৬ মিস করতে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দের তালিকা:
জাভি সিমন্স (নেদারল্যান্ডস):
প্রিমিয়ার লীগের ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন। অস্ত্রোপচারের
কারণে তিনি নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে খেলতে পারবেন না।
রড্রিগো (ব্রাজিল): গত মার্চে
লীগ ম্যাচে ডান পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ল্যাটারাল মেনিস্কাসেও ক্ষতি
হয়। ফলে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
হুগো একিতিকে (ফ্রান্স): চ্যাম্পিয়ন্স
লীগ ম্যাচে তার পায়ের পেশীতে ইনজুরি ধরা পড়ে। ফলে তিনি এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন
না।
ফারমিন লোপেজ (স্পেন): গত মাসে
লা লিগা ম্যাচে তার ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে যায়, যা বার্সেলোনার তারকাকে
বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
সার্জি গ্যানাব্রি (জার্মানি):
গত এপ্রিল মাসে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পান। এতে তিনি শুধু বায়ার্ন মিউনিখের
বাকি মৌসুমই নয় বিশ্বকাপ থেকেও ছিটকে যান।
মাথিয়াস ডি লিট (নেদারল্যান্ডস):
পিঠের চোট তার অগ্রযাত্রা থামিয়ে দেয়। গত মাসে তার অস্ত্রোপচার হয়েছে এবং আগামী মৌসুমের
শুরুর আগে ফেরার সম্ভাবনা নেই। এস্তেভাও (ব্রাজিল): গত এপ্রিল মাসে চেলসির হয়ে ম্যানচেস্টার
ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং পুরো মৌসুমের বাকি অংশ থেকে
ছিটকে যান।
কাওরু মিতোমা (জাপান): জাপানের
উইঙ্গার কাওরু মিতোমা প্রিমিয়ার লীগ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এবং বিশ্বকাপ
থেকে ছিটকে যান।
লেনার্ট কার্ল (জার্মানি): যুক্তরাষ্ট্রের
বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে ১৮ বছর বয়সী এই খেলোয়াড় পেশিতে চোট পান। তার পরিবর্তে
আরবি লিপজিগের আসান ওয়েদ্রাওগোকে দলে নেয়া হয়েছে।
ওয়েসলি (ব্রাজিল): মিশরের বিপক্ষে
প্রস্তুতি ম্যাচে উরুতে চোট পান। ফলে ব্রাজিল বিশেষজ্ঞ রাইট-ব্যাক ছাড়াই বিশ্বকাপে
অংশ নেবে। তার পরিবর্তে আটালান্টার মিডফিল্ডার এডারসনকে দলে নেয়া হয়েছে।
বিলি গিলমোর (স্কটল্যান্ড): স্কটল্যান্ডের
বিশ্বকাপ বাছাইপর্বে বিলি গিলমোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু কুরাসাওয়ের
বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় তিনি ফাইনাল পর্বে খেলতে পারবেন না।
জুরিয়েন টিম্বার (নেদারল্যান্ডস):
আর্সেনাল ক্লাবকে ২২ বছরের মধ্যে প্রথম লীগ শিরোপা জিততে সাহায্য করা ডিফেন্ডার টিম্বার
কুঁচকির চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় বিশ্বকাপ শুরুর তিন দিন আগে তাকে নেদারল্যান্ডস
শিবির থেকে বাদ দেয়া হয়।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন