সংবাদ

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান

এবারের বিশ্বকাপের তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ।

মেক্সিকোর এস্তাদিয়ো আজটেকা (মেক্সিকো সিটি)-এ গতরাত ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তারপরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

মেক্সিকো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো শাকিরা ও বার্না বয়। তারা পারফর্ম করেন বিশ্বকাপের থিম সং-এর সঙ্গে। তাছাড়া আলেজান্দ্রো ফের্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওসেন, জে বালভিল, লিলা ডাওনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলা পারফর্ম করেন সেখানে।

কানাডার বিএমও ফিল্ড (টরন্টো) স্টেডিয়ামে আজ রাত সাড়ে ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তারপর কানাডার মুখোমুখি বসনিয়া ও হারজেগোভিনা।

আজ কানাডার মূল আকর্ষণ মাইকেল বাবেল। তাছাড়া অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেটে, জেসি রেয়েজ, নোরা ফতেহি, সঞ্জয় ও উইলিয়াম প্রিন্স থাকবেন অনুষ্ঠানে।

আমেরিকার সোফি স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস)-এ আগামীকাল ভোর সাড়ে ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তারপর যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে পানামা।

আমেরিকার মূল আকর্ষণ কেটি পেরি। তাছাড়া ফিউচার, অ্যানিটা, লিসা, রেমা ও টাইলা অনুষ্ঠান করবেন সেখানে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

এবারের বিশ্বকাপের তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ।

মেক্সিকোর এস্তাদিয়ো আজটেকা (মেক্সিকো সিটি)-এ গতরাত ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তারপরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

মেক্সিকো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো শাকিরা ও বার্না বয়। তারা পারফর্ম করেন বিশ্বকাপের থিম সং-এর সঙ্গে। তাছাড়া আলেজান্দ্রো ফের্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওসেন, জে বালভিল, লিলা ডাওনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলা পারফর্ম করেন সেখানে।

কানাডার বিএমও ফিল্ড (টরন্টো) স্টেডিয়ামে আজ রাত সাড়ে ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তারপর কানাডার মুখোমুখি বসনিয়া ও হারজেগোভিনা।

আজ কানাডার মূল আকর্ষণ মাইকেল বাবেল। তাছাড়া অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেটে, জেসি রেয়েজ, নোরা ফতেহি, সঞ্জয় ও উইলিয়াম প্রিন্স থাকবেন অনুষ্ঠানে।

আমেরিকার সোফি স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস)-এ আগামীকাল ভোর সাড়ে ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তারপর যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে পানামা।

আমেরিকার মূল আকর্ষণ কেটি পেরি। তাছাড়া ফিউচার, অ্যানিটা, লিসা, রেমা ও টাইলা অনুষ্ঠান করবেন সেখানে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত