সংবাদ

এখনও অনুশীলনে অনুপস্থিত নেইমার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

এখনও অনুশীলনে অনুপস্থিত নেইমার

আগামী রোববার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে ব্রাজিল। সেই লড়াইয়ে নামার আগে নিউ জার্সির মরিসটাউনে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলটির ফুটবলাররা। সেখানে বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে।

গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিন পরীক্ষায় নিশ্চিত হয়, গ্রেড-২ মাসল টিয়ার তার। পায়ের এই মাংসপেশির সেই চোট কাটিয়ে উঠতে নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সফলতম গোলস্কোরার। নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাবে না ব্রাজিল, এটা একরকম নিশ্চিত। এমনকি হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবে এবারের দলকে নিয়ে বেশ আশাবাদী ব্রাজিলের সাবেকরা। ১৯৯৪ বিশ্বকাপ জয়ে অবদান রাখা মিডফিল্ডার জিনহো বলেন, ‘ব্রাজিল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট নয়, তবে দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল গড়তে পারে। আমার মনে হয় তাদের ভালো সুযোগ রয়েছে।’

বুধবার ছিল ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। দলটির দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার দায়িত্বে থাকা এই ইতালিয়ান কোচকে ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান ফুটবলাররা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এখনও অনুশীলনে অনুপস্থিত নেইমার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত