সংবাদ

মধ্যরাতে খেলা দেখার সময় কোন খাবারগুলো বেছে নেবেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

মধ্যরাতে খেলা দেখার সময় কোন খাবারগুলো বেছে নেবেন

ফুটবল ম্যাচ মানে শুধু খেলোয়াড়দের ৯০ মিনিটের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বন্ধুদের আড্ডা, উত্তেজনা আর স্মরণীয় মুহূর্ত। সঠিক খাবার এই অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে পারে। তবে অনেকেই এই সময়টায় অস্বাস্থ্যকর ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়েন, যা শরীরের জন্য মোটেও ভালো নয়। একটু চিন্তা করে খাবার বেছে নিলে আনন্দ অটুট থাকবে, সঙ্গে স্বাস্থ্যও থাকবে সুরক্ষিত।

হালকা স্ন্যাকস দিয়ে শুরু করুন

রাতের খাবার ভারী হলে ঘুম পেয়ে যায় এবং হজমেও সমস্যা হয়। তাই তেলেভাজার বদলে হালকা স্ন্যাকস বেছে নেওয়া ভালো। দোকানের চিপসের জায়গায় ঘরে বানানো পপকর্ন একটি ভালো বিকল্প — কম লবণ বা হালকা মসলা দিয়ে তৈরি করলে স্বাদ ও স্বাস্থ্য দুটোই বজায় থাকে। এছাড়া ভাজা ছোলা, বাদাম বা বেকড স্ন্যাকস পেট ভরা রাখতে সাহায্য করে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমায়।

হাতে খাওয়ার সুবিধাজনক খাবার বেছে নিন

খেলা দেখার সময় খাবার হওয়া উচিত সহজ ও দ্রুত খাওয়ার মতো। হোল হুইট ব্রেডে তৈরি চিকেন বা সবজি স্যান্ডউইচ এক্ষেত্রে আদর্শ। লেটুস, শসা, টমেটো, গ্রিলড চিকেন বা পনির যোগ করে এটি আরও পুষ্টিকর করা যায়। মেয়োনিজের পরিবর্তে টকদইয়ের সস ব্যবহার করলে ক্যালোরিও কম থাকবে।

প্রোটিনযুক্ত খাবার রাখুন

দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেদ্ধ ডিম, গ্রিলড চিকেন বা পনির কিউব এক্ষেত্রে ভালো অপশন। এগুলো ক্ষুধা মেটানোর পাশাপাশি শরীরকে দীর্ঘ সময় সতেজ রাখে, যা ফিটনেস সচেতনদের জন্যও উপযোগী।

মিষ্টির বদলে ফল রাখুন

খেলার সময় মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে চকলেট বা ডেজার্টের পরিবর্তে তাজা ফলের বোল বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। আপেল, কলা, আঙুর বা তরমুজ দিয়ে তৈরি ফ্রুট বোল ভিটামিন দেয় এবং শরীর হাইড্রেটেড রাখে। চাইলে টক দই মিশিয়ে ফ্রুট ইয়োগার্টও বানানো যায়।

পানি পানের দিকে গুরুত্ব দিন

রাত জাগলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। লেবু পানি, ডিটক্স ওয়াটার বা ডাবের পানি শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কফি বা এনার্জি ড্রিংক খাওয়া হলেও অতিরিক্ত ক্যাফেইন ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে, তাই এর পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত।

ফাস্ট ফুডের স্বাস্থ্যকর সংস্করণ

ফাস্ট ফুড সম্পূর্ণ বাদ দেওয়া কঠিন হলে এর হালকা সংস্করণ তৈরি করা যেতে পারে। কম চিজ ও বেশি সবজি দিয়ে বানানো হোমমেড পিজা স্বাদ ঠিক রেখেই ক্ষতির পরিমাণ কমায়। একইভাবে বেকড ফ্রেঞ্চ ফ্রাই বা কম তেলের বার্গারও তৈরি করা যায়।

মধ্যরাতে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা যেমন আনন্দের, তেমনি শরীরের প্রতি যত্নশীল হওয়াও জরুরি। সঠিক খাবার নির্বাচন করলে রাত জাগার ক্লান্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

মধ্যরাতে খেলা দেখার সময় কোন খাবারগুলো বেছে নেবেন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত