বিশ্বকাপের আগে ক্রিস্তিয়ানো রোনালদোর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুটি প্রস্তুতি ম্যাচে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েন পর্তুগিজ অধিনায়ক। তবে এসব সংশয়কে একেবারেই আমলে নিতে রাজি নন তিনি।
সংবাদিকরা রোনালদোর শারীরিক অবস্থা
নিয়ে প্রশ্ন তুললে আত্মবিশ্বাসী জবাব দেন ৪১ বছর বয়সী এই তারকা। চিলি ও নাইজেরিয়ার
বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শারীরিকভাবে?
আমি ভালো আছি। আপনারা কি ম্যাচগুলো দেখেননি?’
বয়স ৪০ পেরিয়ে গেলেও গোল করার
ধার এখনও অটুট তার। ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লীগে আল-নাসরের হয়ে ৩০ ম্যাচে ১৬১টি শট
নিয়ে ২৮টি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সের এই ধারাবাহিকতাই
বিশ্বকাপেও ধরে রাখতে চান পর্তুগিজ অধিনায়ক।
দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট
রোনালদো। যদিও কঠোর অনুশীলনের কারণে প্রস্তুতি পর্ব কিছুটা ক্লান্তিকর ছিল বলে স্বীকার
করেছেন তিনি।
রোনালদো বলেন, ‘প্রস্তুতি ভালো
হয়েছে, তবে ক্লান্তিকরও ছিল। কারণ আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা ম্যাচগুলো ভালো খেলেছি।
তবে আসল বিষয় হলো ১৭ তারিখে, প্রথম ম্যাচে যখন বল মাঠে গড়াতে শুরু করবে এবং চাপ বাড়বে,
তখনই আসল চ্যাম্পিয়নরা বেরিয়ে আসবে।’ বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতার পাশাপাশি নিজের গোল
করার সামর্থ্যকে পুঁজি করে এবারও পর্তুগালকে সাফল্যের পথে এগিয়ে নিতে মুখিয়ে আছেন রোনালদো।
আগামী ১৭ জুন হিউস্টোনে ডিআর
কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পর্তুগাল। এরপর গ্রুপ-কে’তে তাদের প্রতিপক্ষ
উজবেবেকিস্তান ও কলম্বিয়া।
৪১ বছর বয়সী রোনালদো রেকর্ড ষষ্ঠ
বিশ্বকাপ খেলতে মাঠ নামতে যাচ্ছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে তার অনুপস্থিতি রবার্তো
মার্টিনেজের দলকে মাঠের পারফরমেন্সে এগিয়ে যেতে শঙ্কায় ফেলতে পারে বলে সমালোচকরা মন্তব্য
করেছেন। সম্প্রতি চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগাল দুটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন।
দুটি ম্যাচে পর্তুগাল ২-১ গোলে পরাজিত হয়, যদিও রোনালদো কোনো ম্যাচেই গোল করতে পারেননি।
১৯৯৬ সালের বিশ^কাপে পর্তুগাল
তৃতীয় স্থান ও চার বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন