সংবাদ

প্রথমার্ধে মরক্কোর শৃঙ্খলা বনাম ভিনিসিয়ূসের জাদু: সমতায় বিরতিতে ব্রাজিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৩ এএম

প্রথমার্ধে মরক্কোর শৃঙ্খলা বনাম ভিনিসিয়ূসের জাদু: সমতায় বিরতিতে ব্রাজিল

​যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচেই মরক্কোর মুখোমুখি হয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের লড়াইয়ে নেইমারহীন ব্রাজিল শুরুতে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত এক গোলে প্রথমার্ধ শেষ করেছে ১-১ সমতায়।

তবে পুরো ৪৫ মিনিট জুড়েই কাগজ-কলমের ফেভারিট সেলেসাওদের স্রেফ নাচিয়েছে আফ্রিকার সুশৃঙ্খল দলটি। বিশেষ করে মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই ছিলেন মাঝমাঠের আসল ইঞ্জিন, যার হাই-প্রেসিং ফুটবলের সামনে ব্রাজিলের কাসেমিরো কিংবা লুকাস পাকেতারা দাঁড়াতেই পারেননি।
অন্যদিকে উইং প্লে-তে আশরাফ হাকিমির গতি পুরো প্রথমার্ধে তটস্থ করে রেখেছিল ব্রাজিলের লেফট-ব্যাক দগলাস সান্তোসকে।
​ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকা মরক্কো ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যেতে পারত। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে তিনি শটও নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে শরীর দিয়ে বল ব্লক করে ব্রাজিলকে বাঁচিয়ে দেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।
মরক্কোর এই শুরুর দাপট সামলে এক কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচে ফেরার দারুণ সুযোগ তৈরি করেছিল ব্রাজিলও। সতীর্থের দেওয়া পাসে সিক্স-ইয়ার্ড বক্সের মাথায় দারুণ পজিশনে বল পেয়ে সময়মতো লাফিয়ে উঠেছিলেন ব্রাজিলের আক্রমণের নতুন বাজি ইগর থিয়াগো। তবে বলের সঙ্গে সঠিক সংযোগ করতে না পারায় তার নেওয়া দুর্বল হেডারটি মিস হয়ে যায়, যা প্রথমার্ধে ব্রাজিলের সেরা সুযোগটি ম্লান করে দেয়।
​ব্রাজিল যখন কেবল নিজেদের গুছিয়ে উঠছিল, ঠিক তখনই ম্যাচের ২১তম মিনিটে ডিফেন্ডার মার্কিনিওস এবং আইবানেজের পজিশনিংয়ের বড় ভুলের খেসারত দিতে হয় সেলেসাওদের।
ব্রাহিম দিয়াজের দেওয়া নিখুঁত পাসে দারুণ ফিনিশিংয়ে গোল করে মরক্কোকে এগিয়ে নেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর স্পষ্ট হয়ে ওঠে ব্রাজিলের মাঝমাঠের ক্রিয়েটিভিটির অভাব।
প্রথাগত ১০ নম্বর বা নেইমারের অনুপস্থিতিতে কাসেমিরো ও লুকাস পাকেতা আক্রমণভাগে বলের জোগান দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছিলেন।
​তবে মরক্কোর এই আনন্দের স্থায়ীত্ব ছিল মাত্র ১১ মিনিট। ৩২তম মিনিটে একক নৈপুণ্যে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে এক বুলেট গতির শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। চোখের পলকে করা এই নজরকাড়া গোলটি ছিল ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ূসের দশম আন্তর্জাতিক গোল।
এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

প্রথমার্ধে মরক্কোর শৃঙ্খলা বনাম ভিনিসিয়ূসের জাদু: সমতায় বিরতিতে ব্রাজিল

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত