হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর ভাঙন থেকে গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার কোটবাড়ী এলাকায় এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙন চলতে থাকায় পাশের গুরুত্বপূর্ণ একটি সড়ক হুমকির মুখে পড়েছিল। সড়কটি রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ কাজ শেষ হলে নদীভাঙনের ঝুঁকি কমার পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। নদীভাঙন প্রতিরোধে এ ধরনের কার্যক্রম স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।
আপনার মতামত লিখুন