বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও পাল্টা আক্রমণে ঠিকই গোল আদায় করে নেয় কুরাসাও। লিভানো কোমেনেনসিয়ার দুর্দান্ত এক গোলে ১-১ সমতায় ফেরে দলটি, যা বিশ্বকাপ ইতিহাসে কুরাসাওয়ের প্রথম গোল। দারুন এক আক্রমণ থেকে জার্গেন লোকাডিয়ার প্রথম শটটি জার্মান ডিফেন্ডারদের বাধায় আটকে গিয়েছিল।
তবে ফিরতি বলে নিয়ন্ত্রণ নেন লিভানো কোমেনেনসিয়া। বক্সের ভেতর থেকে নেওয়া তার বাঁ পায়ের শটটি জশুয়া কিমিখের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
মরক্কোর রেফারি জালাল জায়েদের বাঁশিতে শুরু হওয়া এই ম্যাচে জার্মানির গতিময় ফুটবলের সামনে শুরুতে দাঁড়াতে না পারলেও, অবিশ্বাস্য এই গোলের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা জানান দিল কুরাসাও।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন