সংবাদ

বেনজীর আহমেদ গ্রেপ্তার: ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধে আমিরাতের চিঠি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৪৩ এএম

বেনজীর আহমেদ গ্রেপ্তার: ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধে আমিরাতের চিঠি

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, ৩০ দিনের মধ্যে ফিরিয়ে নেওয়ার অনুরোধ আমিরাতের

​দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ অনুযায়ী গত ১২ জুন তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।

​সাবেক এই পুলিশ প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার।

​গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারের পর তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

​চিঠিতে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশকে আগামী ৩০ দিনের মধ্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে।

​আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর এই ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ আমিরাত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এর মাধ্যমেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

বেনজীর আহমেদ গ্রেপ্তার: ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধে আমিরাতের চিঠি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, ৩০ দিনের মধ্যে ফিরিয়ে নেওয়ার অনুরোধ আমিরাতের

​দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ অনুযায়ী গত ১২ জুন তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।

​সাবেক এই পুলিশ প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার।

​গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারের পর তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

​চিঠিতে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশকে আগামী ৩০ দিনের মধ্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে।

​আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর এই ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ আমিরাত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এর মাধ্যমেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত