যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার খবরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়।
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের
চলমান সংকট নিরসনে শুরু
থেকেই বাংলাদেশ সবসময় উত্তেজনা প্রশমন, সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার
মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছিল। শান্তিচুক্তি বাস্তবায়নের পথে এই ঐতিহাসিক
অগ্রগতি অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষ এবং
মধ্যস্থতাকারী দেশের (পাকিস্তান) ভূমিকারও উচ্চ প্রশংসা করেছে
বাংলাদেশ।
বাংলাদেশ
আশা প্রকাশ করেছে, এই চুক্তিটি উভয়
পক্ষই অত্যন্ত আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে
বাস্তবায়ন করবে, যা দীর্ঘমেয়াদে টেকসই
ও কার্যকর শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিতে
আরও বলা হয়: "মধ্যপ্রাচ্যে
শান্তি ও স্থিতিশীলতা শুধু
আঞ্চলিক বিষয় নয়, বরং
এটি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও
অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বিদ্যমান
এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে অঞ্চলের
বাকি সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার
মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সরকার
আশা প্রকাশ করছে যে, এই
চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত
একটি শান্ত ও স্থিতিশীল পরিবেশ
ফিরে আসবে; যা আঞ্চলিক সহযোগিতা
বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ববাজারের সরবরাহ
ব্যবস্থা (সাপ্লাই চেইন) পুনরায় স্বাভাবিক করতে বড় ধরনের
সহায়তা করবে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন