সংবাদ

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৫২ পিএম

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

চলতি জুন মাসেই পালিত হতে যাচ্ছে পবিত্র আশুরা। তবে আশুরা উপলক্ষে এবার কোনো ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, এবারের আশুরার সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার সম্ভাব্য ছুটি আগামী ২৬ জুন (শুক্রবার)। সাধারণত নির্বাহী আদেশে এই দিনে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

চাঁদের হিসাব অনুযায়ী: চলতি জিলহজ মাস যদি ২৯ দিনে শেষ হয়, তবে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসাবে পবিত্র আশুরা অনুষ্ঠিত হবে ২৬ জুন (শুক্রবার)।

আর জিলহজ মাস ৩০ দিন পূর্ণ করলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার)। সে ক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন (শনিবার)।

যেহেতু শুক্রবার এবং শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন, তাই আশুরার ছুটি যে দিনই পড়ুক না কেন তা সাপ্তাহিক ছুটির মাঝেই পড়ে যাচ্ছে। ফলে আলাদা কোনো অতিরিক্ত ছুটি সরকারি চাকরিজীবীদের ভাগ্যে জুটছে না।

এদিকে হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে নিচের টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

মহররম হলো আরবি হিজরি সনের প্রথম মাস। এই মাসের ১০ তারিখকে ‘আশুরা’ বলা হয়। হাদিস শরিফে মহররম মাসকে ‘আল্লাহর মাস’ হিসেবে সম্মানিত করা হয়েছে এবং ইসলামের ইতিহাসে এ মাসের ১০ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত