সংবাদ

নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৪৮ পিএম

নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) ‘হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশ্যে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সেগমেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশ নেবে। তিন দিনব্যাপী এই সেগমেন্টে অংশগ্রহণ শেষে

ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টে চেয়ারের (সভাপতিত্ব) দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের এই হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হলো—বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সঠিক সমন্বয় সাধনের জন্য একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতি বছর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, বিভিন্ন সংস্থা ও দাতা দেশগুলোকে এই প্ল্যাটফর্মে একত্রিত করা হয়। সবার আলোচনার ভিত্তিতে বৈশ্বিক মানবিক সহায়তার রূপরেখা নির্ধারণে এখানে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয়।

এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য মানবিক সংকট মোকাবেলায় দেশের অবস্থান ও বৈশ্বিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত