সংবাদ

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে সাবেক প্রতিমন্ত্রী পলক, ভিডিও ভাইরাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৪০ পিএম

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে সাবেক প্রতিমন্ত্রী পলক, ভিডিও ভাইরাল

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে। সোমবার (১৫ জুন) ভিডিওটি সামনে আসার পর মুহূর্তের মধ্যেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, চিরচেনা পোশাকের বদলে আর্জেন্টিনা ফুটবল দলের আকাশী-সাদা জার্সি পরে আছেন জুনাইদ আহমেদ পলক। তিনি পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত অনেককে নিজেদের মোবাইল ফোনে এই অদ্ভুত দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে এবং অনেকেই নানামুখী মন্তব্য করছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এই মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্যই আজ সকালে কারাগার থেকে পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে বন্দী রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে সাবেক প্রতিমন্ত্রী পলক, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে। সোমবার (১৫ জুন) ভিডিওটি সামনে আসার পর মুহূর্তের মধ্যেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, চিরচেনা পোশাকের বদলে আর্জেন্টিনা ফুটবল দলের আকাশী-সাদা জার্সি পরে আছেন জুনাইদ আহমেদ পলক। তিনি পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত অনেককে নিজেদের মোবাইল ফোনে এই অদ্ভুত দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে এবং অনেকেই নানামুখী মন্তব্য করছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এই মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্যই আজ সকালে কারাগার থেকে পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে বন্দী রয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত