সংবাদ

পত্নীতলায় পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২২ পিএম

পত্নীতলায় পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় পৃথক ঘটনায় এক নারী ও এক কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ভোর থেকে বিকেলের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাত, সাপের কামড় ও পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ঘোষনগর ইউনিয়নের উচাপাড়া গ্রামের আমবিয়া খাতুন (২৯), একই ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জুয়েল হোসেন (৩০) এবং দিবর ইউনিয়নের বাসিন্দা হাসিনা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাড়ির পাশের একটি খাড়িতে পড়ে যান শারীরিক প্রতিবন্ধী আমবিয়া খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রায় ১০ মিনিট পর বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণপাড়া এলাকায় জমিতে আইল কাটার সময় বজ্রপাতে নিহত হন কৃষক জুয়েল হোসেন।

অন্যদিকে, দিবর ইউনিয়নের হাসিনা বেগম ভোর চারটার দিকে বিষাক্ত সাপের দংশনের শিকার হন। স্বজনেরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক পৃথক তিনটি মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

পত্নীতলায় পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় পৃথক ঘটনায় এক নারী ও এক কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ভোর থেকে বিকেলের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাত, সাপের কামড় ও পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ঘোষনগর ইউনিয়নের উচাপাড়া গ্রামের আমবিয়া খাতুন (২৯), একই ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জুয়েল হোসেন (৩০) এবং দিবর ইউনিয়নের বাসিন্দা হাসিনা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাড়ির পাশের একটি খাড়িতে পড়ে যান শারীরিক প্রতিবন্ধী আমবিয়া খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রায় ১০ মিনিট পর বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণপাড়া এলাকায় জমিতে আইল কাটার সময় বজ্রপাতে নিহত হন কৃষক জুয়েল হোসেন।

অন্যদিকে, দিবর ইউনিয়নের হাসিনা বেগম ভোর চারটার দিকে বিষাক্ত সাপের দংশনের শিকার হন। স্বজনেরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক পৃথক তিনটি মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত