সংবাদ

জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

দেশের জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে আরও উৎসাহিত করতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমাজসেবামূলক ১১টি প্রতিষ্ঠানকে ‘জনকল্যাণমূলক’ হিসেবে স্বীকৃতি দিয়ে সেগুলোতে সাধারণ মানুষের দেওয়া অনুদানের ওপর আয়কর রেয়াত (অব্যাহতি) সুবিধা ঘোষণা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) সম্প্রতি এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এই বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা (Individual Taxpayer) যদি তালিকাভুক্ত এই ১১টি প্রতিষ্ঠানের অনুকূলে কোনো দান বা অনুদান দেন, তবে তিনি আয়কর আইনের বিদ্যমান বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা ভোগ করতে পারবেন।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ এন্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এই আয়কর রেয়াত সুবিধা আগামী ১ জুলাই (২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। করদাতারা আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘ চার বছর এই সুবিধা ভোগ করতে পারবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে দেশের গুরুত্বপূর্ণ মানবিক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে অনুদানের প্রবাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত