রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে ইউরোপিয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।
তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
মাইকেল মিলার ভূমিকম্পের উদ্ধার অভিযান, আরলি ওয়ার্নিং সিস্টেম, রেসকিউ সেন্টার এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশকে আরও সহযোগিতার আশ্বাস দেন।
ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্বাচিত সরকারের সময়ে আরও নিবিড় ও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন