দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক গত ১১ জুন জারি করা একটি প্রজ্ঞাপনের
আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
বিআরটিএ-র গণবিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, দেশের সামগ্রিক গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটানোই
এর মূল লক্ষ্য। এর মাধ্যমে সড়কে যানবাহনের গতিবিধি নজরদারি করা সম্ভব হবে, যা একটি
নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই সিদ্ধান্ত
অনুযায়ী, এখন থেকে যেকোনো গণপরিবহনের রেজিস্ট্রেশন (নিবন্ধন) এবং ফিটনেস সনদ ইস্যু
ও নবায়নের ক্ষেত্রে জিপিএস ডিভাইস থাকা বাধ্যতামূলক।
সড়ক পরিবহন
আইন ২০১৮-এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি-৫৫ অনুযায়ী যেসব বিষয় পরীক্ষা
করা হয়, তার পাশাপাশি এখন থেকে গাড়িতে জিপিএস সংযুক্ত আছে কি না—তা আবশ্যিকভাবে নিশ্চিত
করবে বিআরটিএ। জিপিএস ডিভাইস সচল থাকা সাপেক্ষেই কেবল ফিটনেস সনদ ও রেজিস্ট্রেশন নবায়ন
করা হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন