সংবাদ

দেশ ও মানবতার কল্যাণে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:১৯ পিএম

দেশ ও মানবতার কল্যাণে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমগুলোর মধ্যে আদর্শিক বা মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ সোমবার (১৫ জুন) সকালে 'সংবাদপত্রের কালো দিবস' উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে যেই ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনটিকে এখন থেকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে রূপান্তর করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারে, তবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব নয়।" গণমাধ্যমকে সমাজের আয়না হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজকে সঠিক বার্তা দিতে গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করে জানান, দেশে একটি স্বাধীন ও কার্যকর 'গণমাধ্যম কমিশন' গঠনের তৎপরতা বর্তমানে আরও বেগবান হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশ ও মানবতার কল্যাণে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

গণমাধ্যমগুলোর মধ্যে আদর্শিক বা মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ সোমবার (১৫ জুন) সকালে 'সংবাদপত্রের কালো দিবস' উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে যেই ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনটিকে এখন থেকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে রূপান্তর করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারে, তবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব নয়।" গণমাধ্যমকে সমাজের আয়না হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজকে সঠিক বার্তা দিতে গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করে জানান, দেশে একটি স্বাধীন ও কার্যকর 'গণমাধ্যম কমিশন' গঠনের তৎপরতা বর্তমানে আরও বেগবান হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত